বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আব্দুল করিম (২৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। করিম বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের আবুল কালামের ছেলে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) এহসান হোসেন  জানান, ২০০৯ সালে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি করিম এতোদিন পালিয়ে ছিলেন। তিনি এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।