আগৈলঝাড়ায় ঘরের চালা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় টিনের ঘরের চালা থেকে পরে গৃহবধূর মৃত্যু হয়েছে।

জানা গেছে,  শনিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী কারফা পিড়েরপাড় গ্রামের দ্বিজবর রায়ের স্ত্রী অঞ্জু রায় (৫৫) ঘরের টিনের চালায় গাছের ঝড়া পাতা কুড়াতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়।

এ সময় বাড়ির লোকজন মুমূর্ষ অবস্থায় অঞ্জু রায়কে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসারত অবস্থায় শনিবার রাতেই অঞ্জু রায় মারা যায়। তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।