মোঃমাসুদুর রহমান শেখ,শার্শা বেনাপোল প্রতিনিধি: মাসব্যাপি গ্রামীন শিল্প ও বানিজ্য মেলা -২০১৭ বেনাপোল পৌরসভার আয়োজনে বেলা ৫ টার সময় বেনাপোল বলফিল্ড মাঠে শুভ উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক মো: আশরাফ উদ্দিন।
আজ শনিবার বেলা ৫ টার সময় বেনাপোল বলফিল্ড মাঠে যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দেশশ্রেষ্ট বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মো; আশরাফ উদ্দিন, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম,শার্শা উপজেলা ভুমি অফিসার আব্দুল ওয়াদুদ,বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার প্রমুখ।
প্রধান অতিথী যশোর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন আজ সীমান্ত শহর বেনাপোল এসে মাদক মুক্ত করতে বেনাপোল পৌরমেয়র যে ভাবে খেলাধুলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যুব সমাজ সহ সকল স্কুল কলেজের ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করছে আমি তার এ প্রচেষ্টা অব্যহত থাকবে এবং এই সীমান্ত শহর বেনাপোল থেকে সারাদেশে মাদক মুক্ত হবে আশা রাখি । আর বেনাপোল হবে তার রোল মডেল।
তিনি বলেন আমি আজ বেনাপোল পৌরসভা থেকে সিনিয়র নাগরিকদের সকল দায়ভারের জন্য কার্ড প্রদান করেছে তার জন্য বেনাপোল পৌরমেয়রকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি আরো বলেন আজ দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাশিখরে। তার প্রমান পদ্মা সেতু। কোন বিশৃংখলা না করে বেনাপোল সহ শার্শা উপজেলার সকল মানুষকে মাসব্যাপি এ গ্রামীন মেলা উপভোগ করার জন্য আহবান জানান। সর্বোশেষে তিনি বলেন গ্রামীন সাস্কৃতি, খেলাধুলা জীবনধর্মী আলোচনা মানুষকে সমৃদ্ধি করে তোলে।





