মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল(যশোর: ভারতে করোনার নতুন ভেরিয়্যান্ট রোধে বাংলাদেশ সরকার দুই দেশের মধ্যে স্থলপথে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ১৪ দিন বন্ধ ঘোষণা করলেও আটকে পড়া যাত্রীরাও দূতাবাসের অনুমতিতে ফিরছেন নিজ নিজ দেশে। ফেরত আসা বাংলাদেশিরা সবাই বেনাপোল পৌরএলাকায় ৭টি আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। এদের মধ্যে করোনা আক্রান্ত ছিল ৩ জন। এরা ভারতে গিয়ে করোনা পজেটিভ হয়। তবে নতুন করে এপথে কোন পাসপোর্টধারী ভারত ও বাংলাদেশ ভ্রমন এখন পর্যন্ত বন্ধ রয়েছে।
নিষেধাজ্ঞার পরবর্তীতে গত সোমবার সন্ধ্যা থেকে বুধবার বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত ভারতে আটকে পড়া ৪৩৯ জন বাংলাদেশী বেনাপোল স্থলপথে দেশে ফিরেছেন । বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন ভারতীয় ৬৭ যাত্রী। তবে আগত বাংলাদেশিদের মধ্যে ৩ জন পজেটিভ ছিল। এরা ভারতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে চিকিৎসা শেষে হাতে খরচের টাকা না থাকায় ভারত ফেরত বাংলাদেশিরা নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে অসহায় হয়ে দিন পার করছেন বলে জানা গেছে। তবে সরকারী নির্দেশনা মানতে তাদের বাধ্য হয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান বলেন, ভারত ফেরত বাংলাদেশিদের সবাইকে বেনাপোল বন্দর এলাকার ৭টি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন । সেখানে সব খরচ যাত্রীদের বহন করতে হবে। এছাড়া ফেরত আসা ৩ বাংলাদেশি করোনা পজেটিভ যাত্রীকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে রাখা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, বাংলাদেশি উপহাইকমিশনারের ছাড় পত্র থাকায় আটকে পড়া যাত্রীদের ৪৩৯ জন ভারত থেকে ফিরেছেন। ভারতীয় নাগরিক ফিরেছেন ৬৭ জন। তবে নিষেধাজ্ঞার পর থেকে বাংলাদেশী কোন পাসপোট যাত্রী নতুন করে ভারতে যায়নি এবং ভারত থেকেও কোন ভারতীয় নাগরীক বাংলাদেশে আসেনি।