বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ভারতামী পাসপোর্টযত্রীরা গত দ’ুদিন সীমাহীন দুর্ভোগের শীকার হয়েছে। দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে আসা পাসপোর্টযাত্রীরা ইমিগ্রেশন ভবন থেকে লাইনে দাঁড়িয়ে প্রধান সড়কের প্রায় হাফ কিলোমিটার পর্যান্ত দুই তিন লাইনে দাঁড়িয়ে আছে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে।
বেনাাপালে চেকপোষ্ট এলাকায় দেখা যায় ব্যাংক ইমিগ্রেশন ও কাষ্টমস এর আনুষ্ঠানিকতা শেষ করতে কাষ্টমস ভবন থেকে লাইনে দাঁড়িয়ে প্রায় হাফকিলোমিটার দুরে বড় আাঁচড়া মোড় পর্যান্ত পেচিয়ে দুই তিন লাইনে দাঁড়িয়ে কষ্ট ভোগ করছে তাদেও ল্যাগেজ ও ছোট ছোট ছেলে মেয়ে এবং অসুস্থ রোগীদের নিয়ে। এর আগে এ ভাবে বেনাপোল ইমিগ্রেশন এরকম কোন পদক্ষেপ নেয়নি। হঠাৎ করে পাসেপোর্টযাত্রীদের ব্যাপারে এ পদক্ষেপ নেওয়ায় যাত্রীরা পড়েছে নানান অসুবিধায়। সবথেকে বেশী অসুবিধায় আছে অসুস্থ রোগিরা ।
প্রতিদিন বেনাপোল দিয়ে ৫ থেকে ৬ হাজার পাসপোর্টযাত্রী যাতায়াত করে থাকে। এরা দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে এসে বিভিন্ন পরিবহন কাউন্টারের মাধ্যমে তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে এর আগে ভারতে প্রবেশ করত। এখন দির্ঘ লাইনে দাড়িয়ে এরা তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে পড়েছে বিপাকে।
সুত্র মতে এর আগে বেনাপোল বিভিন্ন কাউন্টারে পাসপোর্ট যাত্রীরা বসে বিশ্রাম নিত দুর দুরান্ত থেকে এসে আর তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করত কাউন্টারে থাকা লোকজন। পাসপোর্টযাত্রীরা সব মিলে সময় ও কম লাগত এবং সেবা ও ভালো পেত বলে অভিযোগ করেন।
ঢাকা থেকে আসা পাসপোর্টযাত্রী জেবা ইসলাম,শারমিন খাতুন, রুবিনা ইয়াসমিন, আলমগীর হোসেন, শাহজাহান মিয়া অভিযোগ করে বলেন আগে আমরা খুব সহজে এবং কোন রকম হয়রানি না হয়ে স্বল্প সময়ে ভারতে গমন করতাম সকল প্রকার আনুষ্ঠানিতা শেষ করে।
দির্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আবার অনেক দালালদের মাধ্যমে বেশী টাকা দিয়ে ভিতরে লাইন করে যাচ্ছে বলে ও একাধিক অভিযোগ উঠেছে।
বেনাপোল ইমিগ্রেশন সুত্র জানায় পাসপোর্ট যাত্রীদের সুবিধার্থে আমরা যারযার পাসপোর্ট এর কাজ সেই সেই নিজে করবে বলে এ পদক্ষেপ নিয়েছি।
তবে পাসপোর্ট যাত্রীদের অভিযোগ এ নিয়মে আমরা দির্ঘ লাইনে দাঁড়িয়ে নাজেহাল হয়ে যাচ্ছি।


