সালথায় পিঁয়াজের বাম্পার ফলনের সম্ভবনা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: এদেশ কৃষি প্রধান দেশ। অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এ দেশের বিভিন্ন ফসলের মধ্যে পাট ও পিঁয়াজ অত্যান্ত লাভজনক ফসল। দেশের ৬৪টি জেলার মধ্যে ফরিদপুরের সালথায় পাট ও পিঁয়াজের জন্য বিক্ষাত। আগের চেয়ে এবার উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামে পিঁয়াজের চাষ বেশি করা হয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এ বছর এই উপজেলায় পিঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিলো ১০ হাজার হেক্টর, তা অতিক্রম করে ১০ হাজার ৬ শ ৫০ হেক্টর জমিতে অর্জিত হয়েছে ।

উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের পিঁয়াজ চাষী আবুল কাসেম এ প্রতিবেদককে বলেন, এবার দেড় বিঘা জমিতে পিঁয়াজ চাষ করেছি। আবহওয়া যদি পিঁয়াজের অনুকুলে থাকে তাহলে অন্য বছরের চেয়ে এবার পিঁয়াজের ফলন অনেক বেশি হবে। বিঘা প্রতি ৮০/৯০মন ফলন হওয়ার সম্ভবনা রয়েছে। গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের পিয়াজ চাষী নুরুদ্দীন মোল্যা, সার কীটনাশক, পানি ও সময় মতো আগাছা মুক্ত করতে পারলে এ বছর পিঁয়াজের বাম্পার ফলন হবে বলে আমরা আশা করছি। আর ২০/২২ দিন যদি এই রকম আবহাওয়া থাকে তাহলে বিঘা প্রতি ৭০/৮০ মন পিঁয়াজ ঘরে আনা সম্ভব হতে পারে। পিয়াজ উত্তোলনের আগেই কয়েকদিন পর থেকেই অধিকাংশ কৃষক পিঁয়াজের মধ্যেদিয়ে পাট বপন শুরু করবে।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন বলেন, আগের বছরের চেয়ে এবছরে পিঁয়াজের গাছ অনেক ভাল আছে। আবহাওয়া যদি পিঁয়াজের অনুকুলে থাকে তাহলে প্রতি হেক্টর জমিতে ১২ থেকে ১৩ মে: টন পিঁয়াজ ফলন হওয়ার আশা করা যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।