নিকলীতে হেল্থ এসিস্ট্যান্ডদের চারদফা দাবীতে কর্মবিরতি

মোঃ আলমগীর হোসেন, নিকলী(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতে পহেলা জানুয়ারী থেকে চার দফা দাবী আদায়ের লক্ষ্যে হেল্থ এসিস্ট্যান্ডদের অনির্দিষ্ট কালের কর্মবিরতি চলছে। হেল্থ এসিস্ট্যান্ডদের কেদ্রীয় সংগঠন বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ড এসোসিয়েশন এর দাবি বাস্তবায়ন পরিষদ গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা,মূলবেতনের ৩০% মাঠ ভ্রমন ঝুকি ভাতা,প্রতি ছয়হাজার জনসংখ্যায় একজন স্স্থ্যা সহকারী নিয়োগ প্রদানের নিশ্চয়তা ও ১০% পোষ্য কোটা প্রবর্তন চারদফা দাবীতে মানববন্ধন করে।

এতে সরকার পক্ষের কোন সাড়া না পাওয়ায়, সংস্থাটির কেন্দ্রীয় নির্দেশনায় সাড়া দেশের ন্যায় নিকলীতেও হেল্থ এসিস্ট্যান্ডরা কর্মবিরতি দিয়ে উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থান নেয়। বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ড এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা ও কিশোরগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক নিকলী উপজেলা শাখার সভাপতি মোঃ মশিউর রহমান ভূঞা এবং উপজেলা শাখার সাধারন সম্পাদক সুকুমার বর্মন কর্ম বিরতিকালে যুক্ত বিবৃতিতে জানান,উপজেলার সাতটি ইউনিয়নের তিন লক্ষাধীক জনগোষ্ঠির শিশু ও মাতৃমৃত্যু হ্রাস,যক্ষা,ধনুষ্টংকার,ডায়রিয়া,ম্যালেরিয়া,সংক্রামক ও অসংক্রামক ব্যাধি,অন্ধত্ব দূরীকরন সহ নানাবিধ সাস্থ্যসেবায় মাত্র তেত্রিশজন কর্মী কাজ করে আসছি। এ লোকবল দিয়ে প্রত্যন্ত হাওয়রে যোগাযোগ বিচ্চিন্ন এলাকায় রোদ,বৃষ্টি,ঝড়ে জীবনের ঝুকি নিয়ে বিশাল জনগোষ্ঠির সাস্থ্যসেবা চালাতে হচ্ছে।

সাড়াদেশে হেল্থ এসিস্ট্যান্ডদের অক্লান্ত পরিশ্রমের কারনেই ইপিআই কার্যক্রমে দক্ষিন-পূর্ব এশিয়ার ১২টি দেশের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া,সাস্থ্য সেবায় বিশ্বে রোল মডেল হয়েছে। তৃণমুল পর্যায়ে তাদের শ্রমের ফলে,প্রধানমন্ত্রী এমডিজি-৪,সাউথ সাউথ পুরস্কার পাওয়া সহ গ্যাভি কর্তৃক শ্রেষ্ঠ টিকাদান কারী দেশ হিসাবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে। বিশ্ব সাস্থ্য সংস্থা, এ দেশের সাস্থ্য সহকারীদের সেবা টেকনিক্যালধর্মী বললেও সরকার আমাদের টেকনিক্যাল পদমর্যাদা দি্েচ্ছ না। তারা আরও জানায়,আমাদের দাবী না মানা পর্যন্ত কর্মবিরতি সাড়াদেশের মতোই নিকলীতেও চলবে,আমরা দাবী আদায়ে আপোষহীন কোনক্রমেই পিছ পা হবনা।

ভোক্তভোগীদের মতে স্বাস্থ্য সেবার মতো কর্মকান্ডে কর্মবিরতির মতো কর্মসূচী উপজেলার স্বাস্থ্য সেবায় ধশ নেমে আসতে পারে বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।