× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

নিকলীতে বর্ণাঢ্য বই বিতরণ উৎসবে মেতেছে শিক্ষার্থীরা

admin
হালনাগাদ: সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

মোঃ আলমগীর হোসেন নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ আজ পহেলা জানুয়ারী নিকলীতে বই বিতরণ উৎসবে মেতেছে উপজেলার সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকাল ১০ টায় শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন মাঠে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে উপজেলা সদরের সবকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উদ্ভোধন করেন। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াহইয়া খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নূরজ্জামান হাবিব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু তাহের ভূঞা, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাফি উদ্দিন, নিকলী জি.জি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ সহ অন্যান্য মাধ্যমিক,দাখিল প্রাথমিক ও ইবতেদায়ী মাদ্রাসার ও বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের মাঝে ২০১৮ শিক্ষাবর্ষের নতুন বই তাদের হাতে তুলে দেন। বই বিতরণ অনুষ্ঠানটি বিদ্যালয় মাঠে বই উৎসবে রূপ নেয়। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নূরুজ্জামান হাবিব জানান মাধ্যমিক স্তরে ০৯টি দাখিল মাদ্রাসা, ১২টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট দুই লাখ ষোল হাজার তিনশত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..