× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২০ উৎযাপন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার বেনাপোল, বেনাপোল(যশোর): বিশ্বের ১৮২ টি দেশের মতো নানা আয়োজনে বাংলাদেশের সর্ববৃহত্তম  স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউজে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২০ উৎযাপন করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সকাল  ৯ টায় অনুষ্ঠানের বিশেষ অতিথী ৮৫/১ যশোরের শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটি  উদযাপনে নেওয়া নানান কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে সকাল সাড়ে ৮ টায় বেনাপোল কাস্টমস হাউজ থেকে নানান সাজে  বর্ণাঢ্য এক  র‍্যালী বের হয়ে চেকপোষ্ট সীমান্ত  প্রদক্ষিন করে। র‌্যালিতে অংশ নেয় কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, সিঅ্যান্ডএফ সদস্য, আমদানিকারক ও বিভিন্ন পেশাজীবী মানুষ।
কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথী ছিলেন , জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর, আফিল ও অব্যহতি) মেফতাফ উদ্দীন খান, যশোরের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জাকির হোসেন, জেলা সহকারী পুলিশ সুপার(নাভরণ সার্কেল)  জুয়েল ইমরান ,বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। জানা যায়, আজ একযোগে বিশ্বের ১৮২টি দেশে আন্তর্জাতিক কাস্টমস দিবস উৎযাপন হচ্ছে।  স্থলপথে রাজস্ব আয়ের দিক থেকে বেনাপোল কাস্টমস হাউজ দেশের সবচেয়ে বড় অঙ্কের রাজস্ব দাতা। প্রতি বছর এখান থেকে প্রায় ৫ হাজার কোটি টাকার রাজস্ব আয় হয়ে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..