বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

মেহের আমজাদ,মেহেরপুর (০৫-০৭-১৮):  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল বৃস্পতিবার সকাল ১০টার দিকে জেলা বিএনপি’র কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ,জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হুসাইন, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, জেলা তাঁতীদল সভাপতি আরজুল্লাহ মাস্টার,জেলা মৎস্যজীবি দলের সভাপতি গুরুদাস হালদার, জেলা জাসাস-এর আহবায়ক মাহফুজুর রহমান অশেষ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন, রাজনৈতিক হস্তক্ষেপে বিচার বিভাগে স্বাধীন মতামত আজ শৃংখলিত। বেগম খালেদা জিয়ার সাজানো মামলায় জামিন স্থগিত তারই অংশ।

ট্যাগ জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হুসাইনজেলা জাসাস-এর আহবায়ক মাহফুজুর রহমান অশেষজেলা তাঁতীদল সভাপতি আরজুল্লাহ মাস্টারজেলা মৎস্যজীবি দলের সভাপতি গুরুদাস হালদারজেলা যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদপৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসবিএনপির প্রতিবাদ সমাবেশবেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদমুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামমুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামমেহেরপুর বিএনপিমেহেরপুর বিএনপির প্রতিবাদ সমাবেশসদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলামসাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসাধারন সম্পাদক আলমগীর হোসেন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।