মেহেরপুর জেলা প্রশাসকের সাথে সদর উপজেলা পরিষদের কর্মকর্তাদের মতবিনিময়

মেহের আমজাদ,মেহেরপুর (০৫-০৭-১৮): মেহেরপুরের জেলা প্রশাসক মেহেরপুর সদর উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন এবং উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।

বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলোক কুমার দাস, শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন, প্রকৌশলী আব্দুল হামিদ, মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, নির্বাচন অফিসার কবির হোসেন প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।