× Banner
সর্বশেষ
মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে কাজ করেছে সরকার – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

বেগমগঞ্জে আ’লীগ নেতা রিপন হত্যা মামলার আসামি বিমান বন্দর থেকে গ্রেপ্তার

ACP
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০২২
আসামি বিমান বন্দর থেকে গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জের পরিবহন ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আবু ছায়েদ ভূঁঞা রিপন হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও ২নং আসামি ইকবাল হোসেন সাইফুলকে(৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের তবারক উল্যহার ছেলে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহিদুল হক রনি জানান, গত বছরের ২৮ অক্টোবর গভীর রাতে লাল সবুজ পরিবহনের বেগমগঞ্জের চৌরাস্তার কাউন্টারের ম্যানেজার ও উপজেলার মিরওয়ারিশ ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ছায়েদ রিপনকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ সময় তার সাথে থাকা নগদ আড়াই লাখ টাকাও লুট করে নিয়ে যায় হত্যাকারীরা। পর দিন পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে তদন্তে নামে পুলিশ। পুলিশ ঘটনাস্থল মিরওয়ারিশপুর ইউনিয়নের বারইয়ার হাটসংলগ্ন গাছতলা এলাকাসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে ও গোপনে তদন্ত চালায়। এক পর্যায়ে ঘটনার সাথে সাইফুলের সম্পৃক্ততা পেলে সে এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। পরবর্তিতে সাইফুলকে হত্যাকান্ডের মাস্টার মাইন্ড ও মুল পরিকল্পকারী হিসেবে সনাক্ত করে ২নং আসামি করে মামলায় দায়ের করা হয়।

ওসি আরো জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাইফুল দেশে থেকে পালাতে বিমান বন্দর এলাকায় অবস্থান করছে, এমন সংবাদে শুক্রবার বিকালে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে আমরা সাইফুলকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকালে সাইফুলকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি মীর জাহিদুল হক রনি। এ হত্যাকান্ডটি চাঞ্চল্যকার চিহিৃত করে এর আগে পুলিশ অভিযান চালিয়ে আরো ৪ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। বর্তমানে তারা জামিনে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..