আবারও বেঁকেছে লাইন, বন্ধ রেল চলাচল

আবারও বেঁকেছে লাইন, বন্ধ রেল চলাচল

তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় আবারও বেঁকেছে রেললাইন। এর ফলে আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে পড়ে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই জায়গায় রেললাইন বেঁকে একটি মালবাহী কন্টেইনার ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় ৩১ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার রাত ৮টার দিকে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, রেললাইন মেরামত এবং স্লিপার বসানো শেষে শুক্রবার ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছিল। শনিবার একই স্থানে তীব্র গরমের কারণে রেললাইন ফের বেঁকে গেছে। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।