× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ স্মৃতি যাদুঘরে লাইব্রেরীয়ানের চেয়ারের লোক শূন্য

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০১৬

মধুখালী উপজেলার মধ্যে কামারখালী ইউনিয়নে বীরশ্রেষ্ঠ আঃ রউফ এর জন্ম স্থান সালামতপুর বর্তমান রউফ নগর গ্রামে তার নামে একটি স্মৃতি যাদুঘর ও গণ গ্রন্থগার লাইব্রেরীয়ান আছে। এই যাদুঘর এবং লাইব্রেরী পরিচালনার জন্য সরকার মাষ্টার রুলে জেলা পরিষদের মাধ্যমে ৩জন লোক নিয়োগ দিয়েছেন।

এদের ৩ জনের বাড়ি সালামতপুর এবং দয়ারামপুর গ্রামে। যাদুঘর থেকে এক কি.মি দুরে এবং কিছু পথ এগিয়ে সাথেই। এরা হলেন মুন্সী সাইদুর রহমান (লাইব্রেরীয়ান) মোঃ বিপুল মোল্যা দাড়োয়ান কাম কেয়ার টেকার শ্রী মিলটন কুমার বিশ্বাস খন্ডকালীন ঝাড়ুদার এর মধো লাইব্রেরীয়ান মুন্সী সাইদুর রহমান ঠিকমতো অফিসে যায় না এবং ঠিকমত অফিস করেনা।

বেশির ভাগ সময় দাড়োয়ান কাম কেয়ার টেকার দিয়ে অফিস খুলে রাখেন। আর বাইরে দুরদুরান্ত থেকে কোন লোক এলে লাইব্রেরী খুলেদিতে নাপারায় তারা কোন বই পড়তে পারে না এবং পরিদর্শন খাতাই কোন মনের কথা লিখতে পারেনা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ফিরে চলে যান।

নাম প্রকাশে অননিচ্ছুক কিছু লোকজন বলেন তার বাড়ির সাথে অফিস হওয়ায় তিনি ঠিকমতো অফিস পরিচালনা করেনা। জেলা পরিষদের সাইনবোর্ড লাগাইয়া ডিসকাভারি মটর সাইকেল চালিয়ে বিভিন্ন ব্যবসা বানিজ্য করে বেরান এবং কাঠের ও বালূর ব্যবসা।

লাইব্রেরীয়ান মুন্সী সাইদুর রহমান এর সাথে আলাপ করলে তিনি বলেন আমার অফিসিয়াল বহু কাজ থাকে এবং আমার উচ্চ পদে লোক আছে। এহেন কথা শুনে একজন বীরমুক্তি যোদ্ধা দুঃখ প্রকাশ করে বলেন জেলা পরিষদের সুদৃষ্টি থাকলে মনগড়া যেমন খুশি তেমন অফিস পরিচালনা করতে পারতেন না।

তাই সালামতপুর গ্রামবাসীও দর্শনার্থীদের দাবি এই যাদুঘর ও গণগ্রস্থগার লাইব্রেরী পরিচালনার জন্য জেলা পরিষদ থেকে নতুন লোক দেওয়া হউক আর তাহলেই বীরশ্রেষ্ঠ আঃ রউফ স্মৃতি যাদুঘর এবং লাইব্রেরীর পরিবেশ ফিরে আসবে নচেৎ দিন দিন সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাই জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট মুন্সী সাইদুর রহমানের বদলীর দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..