× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলায় আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানব বন্দন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Madhukhali-Manobbondon.jpg

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলা ও প্রাননাশের চেস্টায় জড়িত কুখ্যাত সন্ত্রাসী ও প্রতারক টোপ শাহিন সহ অন্যান্য সকল আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে আড়পাড়া ইউনিয়ন বাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বীরমুক্তিযোদ্ধাগন এবং স্থানীয় জনগন।

বুধবার সকাল ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া-কামারখালী টোল ভিটের সামনে মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভ‚ইয়ার সভাপতিত্বে এ মানববন্ধন পালন করা হয়। কুখ্যাত সন্ত্রাসী টোপ ও মাদক সম্ম্রাট শাহিন এর দ্রুত বিচার এবং অন্যান্য সকল আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে প্রশাসনের নিকট জোরালো বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মন্ডল, বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা শেখ আঃ বারিক, আড়পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ মোল্যা প্রমুখ। ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার নারী- পুরুষ এবং মুক্তিযোদ্ধাগন অংশগ্রহন করেন।

মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিলও করেন। সবশেষে সভাপতি মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভ‚ইয়া গ্রেপ্তারকৃত আসামীর দ্রুত বিচার ও অন্যান্যদের অতি তাড়াতাড়ি গ্রেপ্তার প্রশাসনের নিকট জোরালো দাবী করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..