× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে ৫ মাসের অন্তঃসত্ত্বা বাধ্য হয়ে ধর্ষণ মামলা তরুণীর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
ধর্ষণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে দিনেরপর দিন ধর্ষণ। মেয়েটা ৫ মাসের অন্তঃসত্ত্বা হলেও বিয়েতে টালবাহানা শুরু করে মিনহাজুল ইসলাম(৩০) । ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার নারগুন ইউনিয়নের দক্ষিণ বোচাপুকুর গ্রাম থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম ।
গ্রেপ্তারকৃত যুবক মিনহাজুল ইসলাম ওরফে মিনু (৩০) বোচাপুকুর গ্রামের সাইফুর রহমানের ছেলে।
এর আগে সকাল ১০টার দিকে ওই তরুণী (১৯) নিজেই বাদী হয়ে আসামী মিনহাজুল ইসলাম ওরফে মিনুর নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে দুলাভাইকে সঙ্গে নিয়ে বোনের বাড়িতে যাওয়ার পথে পঞ্চগড় বাসস্ট্যান্ডে মিনহাজুল ইসলাম ওরফে মিনুর সাথে দেখা হয় ওই তরুণীর। এসময় মিনহাজুল ওই তরুণীকে তার মুঠোফোনের নম্বর দেন। প্রায়সময় মুঠোফোনে কথা বলার এক পর্যায়ে মিনহাজুলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
প্রেমের সম্পর্ক চলাকালীন অবস্থায় তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে ওই যুবক। এর ফলে ওই কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে যায়। এরপর থেকে ওই তরুণীকে বিয়ে করতে টালবাহান শুরু করে মিনহাজুল ইসলাম।
ওসি বলেন, গত ২২ এপ্রিল মুঠোফোনের মাধ্যমে তরুণীকে ঠাকুরগাঁও বড়মাঠে ডেকে নেন গ্রেপ্তারকৃত যুবক মিনহাজুল ইসলাম ওরফে মিনু। এসময় ওই তরুণীকে বাচ্চা নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করে যুবক। এতে রাজি ছিলেন না তরুণী। পরে তরুণীকে বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়ায় মিনহাজুল। এরপর ওই তরুণী তার বাড়িতে চলে আসে।
প্রচন্ড পেটের ব্যাথা নিয়ে ওইদিন রাত ১০টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ওই তরুণীকে ভর্তি করে তার পরিবারের লোকজন। এরপর ২৩ এপ্রিল ওই তরুণীর পেটে থাকা ৫ মাসের ভ্রুন (বাচ্চা) নষ্ট হয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়।
ওসি তানভিরুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে বিজ্ঞ সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল রহমানের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন এবং জবানবন্দিতে ওই যুবক তার দোষ স্বীকার করেছেন। পরে আদালত তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরন করেন।


এ ক্যটাগরির আরো খবর..