× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

বিশ্বের সেরা ১০ প্রভাবশালীর তালিকায় নরেন্দ্র মোদি, সবচেয়ে ক্ষমতাধর শি জিনপিং

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির মর্যাদা অর্জন করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি বছরে  ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের সেরা ৭৫ জন প্রভাবশালীর তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। এর আগে পর পর চারবার এই মর্যাদার আসনে থাকলেও এবার দ্বিতীয় স্থানে রয়েছেন পুতিন। তালিকায় তিন নম্বরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ফোর্বসের সেরা দশে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার অবস্থান নবম।বুধবার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে দ্য ইকোনোমিকস টাইমস।

এদিকে তালিকায় মোদি ছাড়া আরও একজন ভারতীয় রয়েছেন। তিনি রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি। তালিকায় ৩২তম স্থানে রয়েছেন তিনি। এছাড়া তালিকায় নাম রয়েছে ভারতীয় বংশোদ্ভূত মাইক্রোসফট সিইও সত্য নাদেল্লার। তার অবস্থান ৪০তম। তালিকা প্রকাশের পর ফোর্বসের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের জনসংখ্যা ৭৫০ কোটিরও অধিক। কিন্তু এই ৭৫ জন পুরুষ ও মহিলার ক্ষমতা গোটা বিশ্বে অনেক বেশি। বার্ষিক এই তালিকায় প্রতি ১০ কোটি মানুষের মধ্যে থেকে ১ জনকে বেছে নেয়া হয়েছে, যিনি খুবই ক্ষমতাধর।

ফোর্বসের তালিকায় সেরা দশে অন্যদের মধ্যে রয়েছেন- চতুর্থ স্থানে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, পঞ্চম স্থানে অ্যামাজনের প্রধান জেফ বেজস, ষষ্ঠ স্থানে পোপ ফ্রান্সিস, সপ্তম স্থানে বিল গেটস, অষ্টম স্থানে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান , নবম স্থানে নরেন্দ্র মোদি ও দশম স্থানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেইজ।

তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন- মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোমি এইচ পাওয়েল (১১), ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (১২), ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ (১৩)। এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি রয়েছেন তালিকায় ১৭ নম্বরে। চীনের আলিবাবা গ্রুপের প্রধান জ্যাক মা এ তালিকায় ২১ নম্বরে রয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রয়েছেন ২৬ নম্বরে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ তালিকায় ৩৬ নম্বরে রয়েছেন। বিশ্বের ভয়ঙ্করতম সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস নেতা আবু বকর আল-বাগদাদি এ তালিকায় ৭৩ নম্বরে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..