বিশ্বের সবথেকে বড় নিউক্লিয়ার প্লান্ট তৈরি হচ্ছে ভারতে

ভারতের মাটিতেই তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। গত বছরই সেই কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে জয়িতাপুর নিউক্লিয়ার প্ল্যান্টের কাজ৷ মহারাষ্ট্রের কাছাকাছি এই জায়গাটি অবস্থিত৷ জয়িতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে ১০ মার্চ ভারত ও ফ্রান্সের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়৷ সেখানেই স্থির হয় কাজ দ্রুত শুরু করতে হবে৷

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন যখন ভারতে এসেছিলেন তখনই এই সিদ্ধান্ত হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ম্যাকরন এই প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনার জন্য নিউক্লিয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL) ও EDF ফ্রান্সকে উৎসাহ দেয়৷ একবার তৈরি হয়ে গেলে জয়িতাপুর প্রজেক্ট পৃথিবীর মধ্যে অন্যতম বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে পরিণত হবে৷ ৯ হাজার ৯০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হবে এই পাওয়ার প্ল্যান্টটি৷ জিগলার বলেন, গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট যখন ভারতে এসেছিলেন তখনই এবিষয়ে সমস্ত কথাবার্তা ফাইনাল হয়৷

NPCIL ও EDF ফ্রান্স শিল্পক্ষেত্রে চুক্তি সই করে৷ গোয়ায় ভারত ও ফ্রান্স নেভির যৌথ মহড়া পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি৷ ২০০৮ সালেই ভারত ও ফ্রান্সের মধ্যে জয়িতাপুর পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল৷ মুম্বই থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটি৷ ভারত-ফ্রান্স পার্টনারশিপে এতদিন প্রতিরক্ষা ও মহাকাশ ছিল মূল উপপাদ্য৷ এবার তার সঙ্গে যোগ হল পারমাণবিক শক্তিও৷

এই পারমাণবিক প্ল্যান্টে ৬টি রিঅ্যাক্টর রয়েছে৷ প্রতিটির ক্ষমতা ১ হাজার ৬৫০ মেগাওয়াট৷ তবে জয়িতাপুরের স্থানীয়রা এই প্ল্যান্টের বিরোধিতা করছে৷ পরিবেশ ও শহর পরিষ্কারের কথা উঠছে৷ কিন্তু জিগলার বলছেন এই প্ল্যান্টের ফলে পরিবেশের কোনও ক্ষতি হবে না৷ তিনি বলেন, শিল্প এলাকায় নিরাপত্তা অন্যতম বড় ইস্যু৷ বিশেষত নিউক্লিয় পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে এর প্রভাব বেশি৷ কিন্তু তাঁদের কাছে সাম্প্রতিকতম রিঅ্যাক্টর রয়েছে৷ বিশ্বের জন্য এটি সম্পূর্ণ নিরাপদ৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।