× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে, স্বাস্থ্যখাতে এআই ও ডিজিটাল রূপান্তরে জোর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশ্বনাথে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

সিলেট প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ- বিএনপির দলীয় প্রার্থীসহ মোট ৩৭৪জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

যার মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ৩৩জন, সাধারণ সদস্য পদে ২৭৮জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৬৩ জন প্রার্থী। মঙ্গলবার দুপুরে উপজেলার স্ব-স্ব রিটানিং অফিসার প্রার্থীদের মধ্যে এ প্রতিক বরাদ্দ করেন।

‘বিশ্বনাথ সদর ইউনিয়নে’ বিএনপির মনোনীত প্রার্থী জালাল উদ্দিন (ধানের শীষ প্রতিক), আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল জলিল জালাল (নৌকা প্রতিক), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছয়ফুল হক (আনারস) খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আবদুল মতিন (চশমা প্রতিক) পেয়েছেন।

‘লামাকাজী ইউনিয়নে’ বিএনপির মনোনীত প্রার্থী কবির হোসেন ধলা মিয়া (ধানের শীষ প্রতিক), আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহনুর হোসাইন (নৌকা প্রতিক), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ কে এম দুলাল(লাঙ্গল প্রতিক), জামায়াত মনোনীত স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন (আনারস) পেয়েছেন।

‘খাজাঞ্চী ইউনিয়নে’ স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা নিজাম উদ্দিন সিদ্দিকী (চশমা প্রতিক), আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শংকর চন্দ্র ধর (নৌকা প্রতিক), বিএনপির মনোনীত প্রার্থী তালুকদার গিয়াস উদ্দিন (ধানের শীষ প্রতিক), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রুবেল আহমদ আফছল (লাঙ্গল প্রতিক), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পীর লিয়াকত হোসেন (আনারাস), স্বতন্ত্র প্রার্থী শিব্বির আহমদ, আবদুস ছত্তার (মটরসাইকেল প্রতিক) পেয়েছেন।

‘অলংকারী ইউনিয়নে’ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রবাসী রফিক মিয়া (নৌকা প্রতিক), বিএনপির মনোনীত প্রার্থী আবদুল হক (ধানের শীষ প্রতিক) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছালেহ আহমদ তোতা (লাঙ্গল প্রতিক) বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল ইসলাম রুহেল (চশমা প্রতিক) পেয়েছেন।

‘রামাপাশা ইউনিয়নে’ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর (নৌকা প্রতিক), বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন (ধানের শীষ প্রতিক), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমান (আনারস প্রতিক), বিএনপির বিদ্রোহী প্রার্থী বশির আহমদ (চশমা প্রতিক), পেয়েছেন।

‘দৌলতপুর ইউনিয়নে’ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমির আলী (নৌকা প্রতিক), বিএনপির মনোনীত প্রার্থী আরব খান (ধানের শীষ প্রতিক), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাইদুর রহমান (লাঙ্গল প্রতিক), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আছাব উদ্দিন (আনারস প্রতিক), জামায়াত নেতা বাবুল মিয়া (চশমা প্রতিক), স্বতন্ত্র প্রার্থী কবি খালেদ আহমদ (মটরসাইকেল প্রতিক), আবদুল আলী (—) পেয়েছেন।

‘দেওকলস ইউনিয়নে’ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম জুয়েল (নৌকা প্রতিক), বিএনপির মনোনীত প্রার্থী আলাল আহমদ (ধানের শীষ প্রতিক), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সহল আল রাজী (লাঙ্গল প্রতিক), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ফখরুল আহমদ মতছিন (আনারস প্রতিক) পেয়েছেন। প্রসঙ্গত, উপজেলার ৭ মে ৪র্থ দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জন, ৬৩টি ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে ২৯৬ জন ও ২১টি ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৬৫ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন। এরই মধ্যে দুই সংরক্ষিত (মহিলা) সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। গত সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। চেয়ারম্যান পদে ৮জন ও সাধারণ সদস্য পদে ১৮জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..