× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

বিয়ের স্বীকৃতির দাবীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন

Kishori
হালনাগাদ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রামে প্রেমিকার বাড়ীর সামনে বিয়ের স্বীকৃতি ও প্রেমিকাকে ফিরে পাওয়ার দাবীতে বিশ্বজিৎ বাড়ৈ(২৮) বছর বয়সী এক যুবক অনশন শুরু করছেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ যেন লাইলির প্রেমে মজনু পাগল।
আজ বুধবার(১ এপ্রিল) সরজমিনে গিয়ে জানাগেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে গত মঙ্গলবার থেকে প্রেমিকা অনুশীলা বাড়ৈর বাড়ীর সামনে অনশনে বসেন,বিশ্বজিৎ বাড়ৈ। তিনি ডাসার উপজেলার নবগ্রামের বিপ্রদাশ পাত্রের ছেলে।
বিশ্বজিৎ পাত্রর দাবি, ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের মনতোষ বাড়ৈর মেয়ে অনুশীলা বাড়ৈর(২৩) এর সাথে ১০ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে এবং তারা চার বছর আগে কোর্ট ম্যারিজ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তিনি সেই  সম্পর্কের বিয়ের স্বকৃীতি দাবি করেন।
বিশ্বজিৎ পাত্র জানান, আমার ১০ বছরের সম্পর্ক অনুশীলা বাড়ৈর সাথে। তার নার্সিং পড়ালেখার জন্য তার পিছনে প্রায় ১৫-২০ লক্ষ টাকা খরচ করি। ঢাকা এক সাথে দীর্ঘ সময় বাসা ভাড়া করে থেকেছি। তার পরিবার ও গ্রামের কমবেশি সবাই জানে। সম্প্রতি লেখাপড়া শেষ করে আমার স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে নাসিংয়ে চাকুরি নিয়েছে। এরপর থেকে আমার সাথে পরিবারের কথায় দুরত্ব বজায় রাখছে। বারদিন হয়, আমার সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে। তাই আমি নিরুপায় হয়ে তার বাড়ীতে আমাদের বিয়ের সম্পর্কের স্বকৃীতি পেতে অনশনে বসেছি। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এখানেই অনশন চালিয়ে যাব।
অনুশীলা বাড়ৈ বলেন, তার সাথে আমার সম্পর্ক ছিল। জোড় করে কোর্ট ম্যারিজে সই করাইছে। আমি এক সপ্তাহ আগে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তার সাথে আমি সংসার করবো না।
স্থানীয় মেম্বার ও কয়েকজন গ্রামবাসী  জানান, দীর্ঘদিনের সম্পর্ক ছেলে ও মেয়ের। সেই সম্পর্কের জেরে তারা দুজনের সম্মতিতে গোপনে বিয়ে করছে। এখন এলাকার সবাই জানে। তাদের সম্পর্কের বিয়ের স্বকৃীতির দাবীতে ছেলেটি দুইদিন ধরে অনশনে বসেছে। উভয় পরিবারের সাথে আমারা কথা বোলছি। সমঝোতার মাধ্যমে  বিষয়টি মিমাংসা করার চেষ্টা করছি।
এব্যাপারে ডাসার থানার ওসি মো.তরিকুল ইসলাম  বলেন,তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হবে। বিষয়টি নিয়ে থানায় এখনও কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..