× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিবস্ত্র হয়ে বৌদ্ধ মন্দিরে উঠে চিৎকার শুরু করেন বাংলাদেশি মহিলা পর্যটক

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ আগস্ট, ২০২০
বিবস্ত্র হয়ে মন্দিরে উঠে চিৎকার

বিবস্ত্র হয়ে একটি বৌদ্ধ মন্দিরের উপরে উঠে চিৎকার করতে থাকলেন ২৮ বছর বয়সী বাংলাদেশি মহিলা পর্যটক ফারাহ হক।

শুধু তাই নয়, ফারাহ হক স্থানীয় থাই বাসিন্দাদের সামনে তীব্র চিৎকারের পাশাপাশি স্লোগান দেন ও তারস্বরে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। ব্রিটেনের ডেইলি মেইল বলছে, এই কেলেঙ্কারি যিনি করেছেন তিনি আদতে একজন বাংলাদেশি পর্যটক।

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় তিনি থাইল্যান্ডের উত্তর ভাগের একটি বৌদ্ধ মন্দিরে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় উঠে পড়েন। এমনকি ক্যামেরায় সেই দৃশ্য ধরাও পড়ে। তাঁর হাতে ছিল একটি বিয়ারের ক্যান। থাই পুলিশ বলছে, পর্যটক হিসেবে থাইল্যান্ডে গিয়ে ওই নারী শিক্ষকতা করছিলেন।

ভিডিওতে দেখা যায়, সেখানে উঠে ওই নারী পথচারীদের উদ্দেশ্যে চিৎকার করছেন। বলা হচ্ছে, এ সময় তিনি অশ্লীল শব্দ প্রয়োগ করিছেলন। এরপরেই সেখানে পুলিশ এসে উপস্থিত হয় এবং ওই মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্রুং সাইকিয়াট্রিক হাসপাতালে। ক্যামেরায় ওই নারীকে সম্পুর্ণ নগ্ন অবস্থায় দেখা যায়। এ সময় তিনি নিয়ন্ত্রণহীনভাবে অশ্লীল অঙ্গভঙ্গী করছিলেন।

জানা যায়, পথচারীরা তাঁকে নেমে আসতে বললেও তিনি তারস্বরে তাঁদের উদ্দেশ্যে চেঁচাতে থাকেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানাচ্ছেন, প্রথমে এই নারী পর্যটক হিসাবে সে দেশে ঢোকেন। কিন্তু এপ্রিল থেকে তিনি একজন ইংরেজ শিক্ষক হিসাবে কাজ করছেন। পুলিশ সূত্রে খবর, থাইল্যান্ডের একটি হোটেলেই থাকেন তিনি।

পুলিশ আরো বলছে, তাঁদের সন্দেহ ওই নারী মাতাল হয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। যার ফলে এমন কাণ্ড ঘটেছে। পুলিশের বক্তব্য। “আমাদের প্রথম কাজ ছিল তাঁকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, যাতে তাঁকে চিকিৎসক পরীক্ষা করতে পারেন।”

আরো জানা যায়, পুলিশ ফারাহ হককে সরিয়ে নেয়ার পর স্থানীয় মানুষজন বৌদ্ধ মন্দিরটি পরিচ্ছন্ন করায় লেগে পরেন।


এ ক্যটাগরির আরো খবর..