× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

ডেস্ক

বিপিএলের নতুন সূচি ঘোষণা বিসিবির

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
বিপিএলের নতুন সূচি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

আজ বুধবার (৩১ ডিসেম্বর২০২৫ ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড। নতুন সূচিতে চট্টগ্রামে রাখা হয়নি কোনো ম্যাচ। ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটেই চলবে খেলা, এরপর ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব।

সাবেক প্রধনমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের মঙ্গলবারের (৩০ ডিসেম্বর) খেলা স্থগিত রাখা হয়েছিল। আর তাতেই টুর্নামেন্টের সূচিতে বড়সড় পরিবর্তন এসেছে। বন্দরনগরী চট্টগ্রামে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। তবে ঢাকা পর্বে যে ম্যাচগুলো ছিল সেগুলো অনুষ্ঠিত হবে পূর্বের সূচি অনুযায়ী।

নতুন সূচিতে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর। একই দিন সন্ধ্যায় হবে প্রথম কোয়ালিফায়ার।

একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

 

বিপিএলের নতুন সূচি বিসিবির

তারিখ ম্যাচ সময় ভেন্যু
১ জানুয়ারি সিলেট টাইটান্স-ঢাকা ক্যাপিটালস দুপুর ১টা সিলেট
১ জানুয়ারি রংপুর রাইডার্স-রাজশাহী ওয়ারিয়র্স সন্ধ্যা ৬টা সিলেট
২ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালস দুপুর ২টা সিলেট
২ জানুয়ারি সিলেট টাইটান্স-রংপুর রাইডার্স সন্ধ্যা ৭টা সিলেট
৪ জানুয়ারি সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস দুপুর ১টা সিলেট
৪ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স সন্ধ্যা ৬টা সিলেট
৫ জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেস-সিলেট টাইটান্স দুপুর ১টা সিলেট
৫ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস-রংপুর রাইডার্স সন্ধ্যা ৬টা সিলেট
৭ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রেস দুপুর ১টা সিলেট
৭ জানুয়ারি  চট্টগ্রাম রয়্যালস-সিলেট টাইটান্স সন্ধ্যা ৬টা সিলেট
৮ জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্স-নোয়াখালী এক্সপ্রেস দুপুর ১টা সিলেট
৮ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্স সন্ধ্যা ৬টা  সিলেট
৯ জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালস  দুপুর ১টা সিলেট
৯ জানুয়ারি রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস সন্ধ্যা ৬টা সিলেট
১১ জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স দুপুর ১টা সিলেট
১১ জানুয়ার নোয়াখালী এক্সপ্রেস-ঢাকা ক্যাপিটালস সন্ধ্যা ৬টা সিলেট
১২ জানুয়ারি সিলেট টাইটান্স-রংপুর রাইডার্স দুপুর ১টা সিলেট
১২ জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্স-ঢাকা ক্যাপিটালস সন্ধ্যা ৬টা সিলেট
১৫ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস দুপুর ১টা ঢাকা
১৫ জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটান্স সন্ধ্যা ৬টা ঢাকা
১৬ জানুয়ারি রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস দুপুর ২টা ঢাকা
১৬ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স সন্ধ্যা ৭টা ঢাকা
১৭ জানুয়ারি রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস দুপুর ১টা ঢাকা
১৭ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস-ঢাকা ক্যাপিটালস সন্ধ্যা ৬টা ঢাকা
১৯ জানুয়ারি এলিমিনেটর (৩য় বনাম ৪র্থ দল) দুপুর ১টা ঢাকা
১৯ জানুয়ারি কোয়ালিফায়ার-১ (১ম বনাম ২য় দল) সন্ধ্যা ৬ টা ঢাকা
২১ জানুয়ারি কোয়ালিফায়ার-২ সন্ধ্যা ৬ টা ঢাকা
২৩ জানুয়ারি ফাইনাল সন্ধ্যা ৭ টা ঢাকা

 

 


এ ক্যটাগরির আরো খবর..