× Banner
সর্বশেষ
কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক প্রকাশ তরুণ উদ্যোক্তাদের জন্য ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই: সংস্কৃতিমন্ত্রী ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন – ত্রাণ প্রতিমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক চট্টগ্রামে বন্যা-পাহাড় ধস : নিহত ১৩, পানিবন্দি প্রায় ২ লাখ পরিবার মধুমতি নদীর ভাঙ্গন রোধের ১নং প্যাকেজের কাজ সমপন্ন দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার – অর্থমন্ত্রী

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

বাঘের তাড়া খেয়ে সুন্দরবনের হরিণ লোকালয়ে অতঃপর অবমুক্ত

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
বাঘের তাড়া খেয়ে সুন্দরবনের হরিণ লোকালয়ে

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় সুন্দরবন থেকে নদী পার হয়ে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ ও গ্রামবাসি। পর হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বনবিভাগ সুত্রে প্রকাশ বুধবার(৩১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সুন্দরবন থেকে খোলপেটুয়া নদী পার হয়ে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার ডুমুরিয়া গ্রামে চলে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে বনবিভাগকে সংবাদ দিলে পরবর্তীতে হরিণটি কৌশলে উদ্ধার করে বনবিভাগ সুন্দরবনের কলাগাছিয়ায় অবমুক্ত করেন।

বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন সকালে সুন্দরবন থেকে একটি মেয়ে হরিণ নদী পার হয়ে লোকালয়ে গাবুরার ডুমুরিয়া গ্রামে চলে আসার পর বনবিভাগ, সিপিজি ও ভিটিআরটি সদস্যবৃন্দের অংশ গ্রহণে উদ্ধার করে হরিণটি সুস্থ অবস্থায় সুন্দরবনের কলাগাছিয়া অবমুক্ত করে। তিনি বলেন ধারণা করা হচ্ছে বাঘের তাড়া খেয়ে হরিণটি লোকালয়ে চলে এসেছে। অবমুক্তকালে উপস্থিত ছিলেন বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান ও অন্যান্য সদস্যবৃন্দ, কলাগাছিয়া বনটহল ফাঁড়ির ইনচার্জ ফরেষ্টার শিবেন মজুমদার, সিপিজি ও ভিটিআরটি সদস্যবৃন্দ।

অপরদিকে এই ঘটনার প্রায় এক ঘন্টা পর সুন্দরবন থেকে একটি বন্য শুকর খোলপেটুয়া নদী পার হয়ে গাবুরা ইউপির ৯নং সোরা গ্রামে চলে আসে এর পর গ্রামবাসি বনবিভাগকে সংবাদ দিলে ভিটিআরটি, সিপিজি সদস্যবৃন্দ ও বনবিভাগ সদস্যবৃন্দ বন্য শুকরটি সুন্দরবনে অবমুক্ত করেন।

উল্লেখ্য যে, গত ২৫ ডিসেম্বর সুন্দরবন থেকে একটি মেয়ে হরিণ বাঘের তাড়া খেয়ে নদী পার হয়ে গাবুরার দৃষ্টিনন্দন প্রকল্পের চরে চলে আসে এবং বনবিভাগ হরিণটিকে উদ্ধার পূর্বক সুন্দরবনে অবমুক্ত করেন।

ছবি- সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে লোকালয়ে চলে আসা হরিণটি উদ্ধার পূর্বক সুন্দরবনে অবমুক্ত।


এ ক্যটাগরির আরো খবর..