বিপন্ন বিশ্বের মানবতার বাতিঘর শেখ হাসিনা

বিশেষ প্রতিবেদকঃ  নির্যাতিত রোহিঙ্গাদের পাশ দাঁড়িয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি বিপন্ন বিশ্বের মানবতার বাতিঘর। তিনি শুধু রাজনীতিক নন, তিনি রাষ্ট্রনায়ক। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ ( বৃহস্পতিবার) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত রক্তদান ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এ আয়োজন করে।

কাদের বলেন,  মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা ঘর-বাড়ি ও স্বজন হারিয়েছে। অনেকে নির্যাতনের ক্ষত নিয়ে এসেছে। নারী, শিশু, বৃদ্ধরাও এসেছে। এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ ‘লাইট হাউস অব ওয়ার্ল্ড হিউম্যানিটি।’

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিকের পথ অতিক্রম করে রাষ্টনায়ক হয়েছেন। কারণ, একজন রাজনীতিক একটি নির্বাচনের পর আরেকটি নির্বাচন নিয়ে চিন্তা করে। আর একজন রাষ্ট্রনায়ক পরবর্তী জেনারেশন (প্রজন্ম) নিয়ে চিন্তা করে। শেখ হাসিনা পরবর্তী জেনারেশন নিয়ে চিন্তা করেন।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শেখ হাসিনা ৫ দফা প্রস্তাব দিয়েছেন। জাতিসংঘ তা গ্রহণ করেছে। তার এ প্রস্তাব সারা বিশ্বে প্রশংসা পেয়েছে। চীন ও রাশিয়া এখন সহানুভূতি দেখাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী তার জন্মদিনে কেক কেটে উৎসব না করতে নির্দেশ দিয়েছেন। উৎসবে যে অর্থ হবে, তার সমপরিমাণ অর্থ আমরা রোহিঙ্গাদের সাহায্যে পাঠাব।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।