বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বৈঠক, যা চলতি সরকারের অধীনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে কাঠামোগত সংলাপের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই পরিষদ।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের মোট ৯ জন উদ্যোক্তা সদস্য হিসেবে যুক্ত থাকছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে দেশের চলমান জ্বালানি সংকট বিশেষ গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। জ্বালানি ঘাটতির কারণে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া ব্যাংক ঋণের উচ্চ সুদের হার, অর্থায়নের সীমাবদ্ধতা এবং পুঁজিবাজারের অস্থিরতা নিয়েও ব্যবসায়ীরা উদ্বেগ তুলে ধরতে পারেন। সংশ্লিষ্টদের মতে, এসব সমস্যা সমাধানে কার্যকর নীতি সহায়তা প্রয়োজন।

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার ও বেসরকারি খাতের মধ্যে নিয়মিত সংলাপ বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি এবং শিল্পখাতের টেকসই উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।