× Banner
সর্বশেষ
সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ‎বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত ৩ সন্তানের জনক লিটন, চিকিৎসায় আকুল মানবিক আবেদন সুমি আক্তার মিম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিচার দাবিতে শিক্ষার্থী-স্বজনদের বিক্ষোভ ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের আমিরাত বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না – বিমানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিদ্যুৎস্পৃষ্টে আহত শিশু রিজভীকে ঢাকার বারডেম হাসপাতালে প্রেরণ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৭ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত ৯ বছরের শিশু রিজভীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা অনেকটাই আশংকা জনক।

উল্লেখ্য উপজেলার ঘোষাল গ্রামের দিন মজুর মোঃ রাশেদ সরদারের ৯ বছরের ছেলে রিজভী বৃহস্পতিবার দুপুরে দাদি নূরজাহান বেগমের সাথে তার দাদা পোনা ব্যবসায়ী মোঃ সাজ্জাত আলী সরদারের পৌরসভার সরল গ্রামস্থ বাড়িতে বেড়াতে যায়। দুপুর আড়াইটার দিকে বাসার মহিলারা যখন কোরআন পাঠ করছিল এসময় রিজভী একা একা বাসভবনের তিন তলা ছাদের উপর গিয়ে ঝুঁকে পড়লে ছাদের পাশে ঝুলে থাকা ৩৩ কেভি বিদ্যুৎতের তারে স্পৃষ্ট হয়ে রিজভী ছাদের উপর ছিটকে পড়ে। পরে বাসার লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে খুমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা উন্নতি না হওয়ায় শুক্রবার সকালে রিজভীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তার অবস্থা আশংকা জনক। এদিকে তার ব্যায় বহুল চিকিৎসার ভার দিন মজুর পিতার পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় রিজভীর আশু সুস্থ্যতা কামনায় দোয়া ও আর্থিক সহযোগিতা চেয়েছেনে রিজভীর পরিবার। সাহায্য পাঠাবার ঠিকানা ০১৭২৪-৭৮১১৮৩ বিকাশ (পার্সনাল)।


এ ক্যটাগরির আরো খবর..