× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

নারায়ন দেবনাথ

বিদ্বেষ জাতিকে ভিখারি বানায়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
বিদ্বেষ জাতিকে ভিখারি বানায়

একদিকে বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার্স দখলের হুমকি দিচ্ছে আরেক দিকে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির কথা বলছে। বিদ্বেষ জাতিকে ভিখারি বানায়। পাকিস্তান ভারতের সাথে বিদ্বেষ করে ভিখারি রাষ্ট্রে পরিনত হয়েছে। আর ভারত নিজ ধর্মে আস্থা এবং পরধর্মে সম্মান দেখিয়ে সারা পৃথিবীতে আজ উন্নয়ন ও অগ্রগতিতে চতুর্থ স্থানে পৌঁছে গিয়েছে।
বাংলাদেশ ভারতের প্রতি যে ধরনের বৈরী আচরণ করছে ভারত যদি তার এক শতাংশও করতো তাহলে বাংলাদেশ নামের দেশটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত। বাংলাদেশ ভারতের প্রতিবেশী যারজন্য ভারতের সংযত আচরণ করা ছাড়া কোন উপায় নেই।বাংলাদেশ প্রতিবেশী না হয়ে দূরবর্তী দেশ হলে এতদিনে বুঝতে পারতো ভারত নিজের অস্তিত্ব রক্ষায় কি করতে পারে।
তুরস্ক এ পর্যন্ত ৩বার কূটনৈতিক চ্যানেলে ভারতের কাছে খাদ্য সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছে। ভারত কোন সাড়া দেয়নি নুনতম চিঠির প্রাপ্তি স্বীকারও করেনি। কারণ ভারতের স্বাতন্ত্র্য এবং ঐতিহাসিক পরম্পরা নিয়ে যারা বেইমানি করবে ভারত তাদের পাশে থাকেনা। তুরস্কে স্মরনাতীত কালের মধ্যে বিধ্বংসী ভূমিকম্প হলে ভারত সবার আগে C-17 বিমানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং একটি মেডিকেল টিম নিয়ে উপস্থিত হয়ে গিয়েছিল। সেই তুরস্ক অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে অত্যাধুনিক ড্রোন এবং সামরিক অস্ত্র পাঠিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। ভারত বেইমানদের পাশে থাকেনা এটাই নুতন ভারত।
বাংলাদেশ ভারতের প্রতিবেশী যারজন্য ভারত এখনো বাংলাদেশের সাথে বানিজ্যিক সম্পর্ক চালু রেখেছে। কারণ ভারত জানে বানিজ্যিক সম্পর্ক বন্ধ হলে বাংলাদেশ বলে আর কোন দেশ থাকবেনা। কিন্তু ভারত সেটা চায়না বলেই বাংলাদেশ এখনো টিকে আছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশকে বন্ধক রেখে ভারতকে শায়েস্তা করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। ভারত থেকে চাল/ডাল/পেয়াজ/নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র /গার্মেন্টসের কাচামাল তুলা/সহ প্রায় শতাধিক বিভিন্ন পন্য সামগ্রী ভারত ছাড়া পাকিস্তান তুরস্ক মিশর চীন এবং আমেরিকা থেকে আমদানির জন্য একটি কমিটি গঠন করে দেয়া হয়েছিল। কমিটি যে রিপোর্ট দিয়েছে তাতে অন্তর্বর্তী সরকার বুঝতে পাচ্ছে ভারত ছাড়া বাংলাদেশের টিকে থাকার আর কোন বিকল্প নেই। তারপরও বাংলাদেশ তাদের নুতন বন্ধু পাকিস্তানকে খুশি করার জন্য একই সাথে ভারত ও পাকিস্তান থেকে চা আমদানির অনুমতি দিয়েছে। দেখা গেছে একই মানের পাকিস্তানের চা প্রায় ৩০ কোটি টাকা বেশি দাম দিয়ে কিনতে হয়েছে।
ফলে আদিপত্যবাদী ভারতের অত্যাচার বাংলাদেশকে নিজের স্বার্থেই সহ্য করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..