× Banner
সর্বশেষ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সতর্ক অবস্থানে প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি ও পদায়ন জাতীয় সংসদই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি গঠন উপকূলীয় সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর পথ: সুলতান সালাউদ্দিন টুকু জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা: মির্জা ফখরুল সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশ থেকে ডাল আমদানিতে কোনো সমস্যা দেখছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।

এনজিও কর্মকর্তাদের সঙ্গে প্রাক বাজেট নিয়ে এ আলোচনা সভারি আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই। সব ধরনের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রয়েছে। কিন্তু ডাল উৎপাদনের জন্য যে পরিমাণে জমি দরকার তা আমাদের নেই। এজন্য আমদানি তো করতেই হবে। আমি ডাল আমদানিতে সমস্যার কিছু দেখি না।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ওষুধের দাম কমানোর একটাই উপায় সরকারকে মূল্য নির্ধারণ করে দিতে হবে। অনেক ডাক্তার একটি খাতা ও কলমের আশায় অপ্রয়োজনীয় ওষুধ লিখে দেন।

‘অনেক সময় ডাক্তাররা ১২টা ওষুধের নাম রোগীদের লিখে দেন, যেখানে ৮টি-ই অপ্রয়োজনীয়। ডাক্তারদের এসব বিষয়ে নজরদারি করতে হবে।’ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, সব বিষয়ে গবেষণা করা দরকার। যতগুলো খাত আছে সব স্থানেই গবেষণা লাগে। কিন্তু বাজেটে গবেষণার বরাদ্দ খুবই কম, এটা বাড়াতে হবে।

‘বিশ্ববিদ্যালয়গুলোতেও গবেষণা বাড়াতে হবে। ৯০টি বেসকারি বিশ্ববিদ্যালয়ে দুই টাকারও গবেষণা বরাদ্দ নেই।’

আলোচনা সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন, পরিকল্পনা কমিশনের সচিব তারিক-উল-ইসলাম, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..