× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নিউজ ডেস্ক

বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোনো প্রভু নেই -ওবায়দুল কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১ মে, ২০২২
বিদেশে আওয়ামী লীগের বন্ধু

‘বিদেশে বিএনপির প্রভু অনেক। প্রভুদের কাছে নালিশ জানায়, পক্ষান্তরে বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোনো প্রভু নেই।’ ‘আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়, আওয়ামী লীগের শক্তি এ দেশের জনগণ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন।

‘তিস্তা নদীর পানি বণ্টনের অমীমাংসিত বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ সাহায্য চাইতেই পারে, কারণ এটি জাতীয় স্বার্থ’—এমনটা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘২১ বছর বিরোধ রেখে দেশের কোনো লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমজীবী ও মেহনতী মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁরা আজ মে দিবস পালন করছেন, এটি আজ একটি ঐক্যের দিন।

‘এ দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে সবার আগে পৌঁছে যায় আওয়ামী লীগ’ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘সংকটে, দুর্যোগে আওয়ামী লীগ কখনও হতাশ হয় না। শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে সবাই কাজ করে যাচ্ছেন।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ অন্যান্য নেতারা।

পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অসহায় ও দুস্থদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..