× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বিটোফেন গুগল ডুডল

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গত ১৭ ডিসেম্বর, বিখ্যাত জার্মান সুরস্রষ্টা লুডভিগ ভ্যান বিটোফেনকে নিয়ে ডুডল তৈরি করেছে গুগল।

বিটোফেনের সঠিক জন্মদিন সম্পর্কে জানা যায়নি। তবে ১৭ ডিসেম্বর তাঁর আশীর্বাদ বা বাপ্তিস্মো (খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া শিশুর জন্য অনুষ্ঠান) অনুষ্ঠিত হয়েছিল। আর সে দিনটিকে স্মরণীয় করে রাখতেই গুগলের এই আয়োজন। এবার ২৪৫তম দিবস উদযাপিত হচ্ছে বিটোফেনকে ধর্মীয় আশীর্বাদ প্রদান অনুষ্ঠানের।

গুগল ডুডলে দেখানো হয়েছে, বিটোফেন তাঁর পঞ্চম সিম্ফোনি গোছানোর চেষ্টা করছেন। ডুডলটিতে ক্লিক করলে একটি ভিডিও দেখানো হয়। সেখানে দেখা যায় পঞ্চম সিম্ফোনি নিয়ে হলের দিকে যাওয়ার পথে ভুলবশত একটি ঘোড়া তাঁর সিম্ফোনিগুলো লেখা কাগজটি নষ্ট করে ফেলে। তাই বিটোফেনকে আবার নতুন করে সেটি তৈরি করতে হয়।

অত্যন্ত প্রতিভাবান এই সুরস্রষ্টার জীবন ছিল উত্থান-পতনে ভরা। বিটোফেনের দুই ভাইবোন খুব অল্প বয়সে মারা যান। দুই ভাইবোনের মৃত্যু তাঁকে সারা জীবন কষ্ট দিয়েছে। এ ছাড়া যখন তিনি খ্যাতির শীর্ষে, তখনই শ্রবণশক্তি হারিয়েছিলেন। তবুও নিজের তৈরি সুর দিয়ে মানুষকে বিমোহিত করে রেখেছিলেন এই প্রতিভাবান ব্যক্তিটি।

বিটোফেন সম্পর্কে অস্ট্রিয়ান সুরস্রষ্টা মোজার্ট বলেছিলেন, ‘একদিন এই ছেলেটা পৃথিবীকে গল্প করার মতো কিছু উপহার দেবে।


এ ক্যটাগরির আরো খবর..