বিজ্ঞান জাদুঘরে ভ্রাম্যমাণ বিজ্ঞান বাসের উদ্বোধন করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

সকলকে বিজ্ঞান চর্চা করতে হবে, বিজ্ঞানকে কাজে লাগাতে হবে এবং বিজ্ঞান নিয়ে সামনের দিকে এগুতে হবে। বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইফায়েস ওসমান ।

          আজ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ‘ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় সংগৃহীত তিনটি মুভিবাস ও দুইটি অবজারভেটরি বাস সর্বসাধারণের প্রদর্শনের  জন্য  আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

          অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাসহ মোহাম্মাদপুর মডেল স্কুল এবং শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।