কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ॥ কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের বিশিষ্ট ভূষিমাল ব্যাবসায়ী মরহুম ইজ্জত আলী বিশ্বাসের সহধর্মিণী ও কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাবুদ্দিন খোকনের মাতা নুরজাহানারা বেগম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজেউন)।
মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় মধুগঞ্জ বাজারের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ৩ কন্যা সন্তান সহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুরে সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল ঈদগাহ মাঠে মরহুমার ১ম যানাজা নামাজ অনুষ্টিত হয়। এরপর বিকালে তার গ্রামের বাড়ী উপজেলার মুন্দিয়া গ্রামে ২য় যানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমার যানাজায় ঝিনাইদহ- ৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী সহ এলাকার স্থানীয় ধর্মপ্রান মুসল্লিগন অংশগ্রহন করেন।



