বিএনপি ভোট পেয়ে ক্ষমতায় এসে দেশ চালাক, হরতাল বা মারপিট নয় -পরিকল্পনা মন্ত্রী

বিএনপি ভোট পেয়ে ক্ষমতায় এসে দেশ চালাক, হরতাল বা মারপিট নয় -পরিকল্পনা মন্ত্রী

বিএনপি নির্বাচনে আসুক। জনগণ যদি তাদের ভোট দেয়, তারা ক্ষমতায় এসে দেশ চালাক। ভোটের বিকল্প মারপিট বা হরতাল নয়। হরতাল হলে শ্রমজীবী মানুষের পরিবার না খেয়ে থাকবে। দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় এবং আপনারা যদি মনে করেন, শেখ হাসিনা ভালো কাজ করেছেন, তাকে দরকার, তার গায়ে শক্তি আছে, বুদ্ধি আছে, তাহলে তাকে আরেকবার বিবেচনা করবেন, এটা আমার অনুরোধ। বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব আলিপুর এলাকায় হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির এ অভিযোগ করার জন্য জায়গা আছে, আদালত আছে। আর না হলে অভিযোগ করার বড় জায়গা হচ্ছে এ দেশের জনগণ। এর বাইরে আর কোনো পথ নেই। এ জনগণের আদালত প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের মাধ্যমে বসে। সে আদালতে আসতে হবে। তখন যদি তিনি বলেন, নির্বাচন হবে না, এটা হবে না। এটা জনগণ মানবে না। এগুলো গ্রহণযোগ্য কথা নয়। এগুলো অভিযোগ, এভাবে রাজনীতি করা যায় না।

তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ছাড়াও টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের পরিকল্পনা তৈরিতে এটি (হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার) বিশেষ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) চাইলাউ মারমাসহ অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।