× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে বিএনপি-জামায়াতের বিক্ষিপ্ত পিকেটিং

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
বিএনপি-জামায়াতের বিক্ষিপ্ত

বিএনপির ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের প্রথম দিনে রোববার সকাল থেকে সিলেটে বিক্ষিপ্ত পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার ভরাউট এলাকায় আসেন। তাঁদের অনেকে মুখ ছিল গামছা দিয়ে বাঁধা এবং মাথায় ছিল হেলমেট। নেতা-কর্মীরা ইট আর ইটের টুকরা বিছিয়ে সড়ক অবরোধ করেন। ৩০ মিনিট তাঁরা সেখানে অবস্থান নিয়ে সরকারবিরোধী নানা স্লোগান দেন। পরে তাঁরা সরে যান।

এদিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মানিকপুর ও কাজলশাহ এলাকায় সকালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গাছের শুকনা ডালে আগুন ধরিয়ে পিকেটিং করেন। সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত নগরের নাইওরপুল থেকে কুমারপাড়া সড়কে পিকেটিংয়ের পাশাপাশি বিক্ষোভ মিছিল করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ‘অবরোধ চলছে, চলবে’সহ নানা স্লোগান দেন। সকালে নগরের শাহপরান এলাকায় পিকেটারেরা গাড়ি ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের ধাওয়া দেয়। পরে অবরোধ-সমর্থকেরা পালিয়ে যান। এ ছাড়া সকালে গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায়ও একটি অটোরিকশা ভাঙচুর করেন পিকেটারেরা।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি করছে। সরকার পদত্যাগ না করা পর্যন্ত দেশের মানুষের স্বার্থে বিএনপি নানা কর্মসূচি দেবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া দেশে কোনো পাতানো নির্বাচন হতে দেয়া হবে না।
সরেজমিন দেখা গেছে সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সিলেট নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, চৌহাট্টা, রিকাবিবাজার, লামাবাজার, সুবিদবাজার, মদিনা মার্কেট, নাইওরপুল, সোবহানীঘাট, কদমতলী, ভার্তখলা, ঝালোপাড়া এলাকায় , যানবাহন চলাচল কম। এ কারণে অনেকে হেঁটে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। এর ফলে কর্মস্থলমুখী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। এদিকে সকাল সোয়া ৯টা পর্যন্ত সিলেট থেকে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস ছাড়েনি।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় মহাসড়কসহ সব স্থানে পুলিশের কড়া নজরদারি আছে। এখন পর্যন্ত নগরে কোথাও অপ্রীতিকর কিছু ঘটেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ সড়কে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন।


এ ক্যটাগরির আরো খবর..