মাদারীপুরের ডাসারে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকা অনশন শুরু করেছেন এক প্রতিবন্ধি নারী।শুক্রবার(৩নভেম্বর)বিকেল থেকে উপজেলার নবগ্রাম ইউনিয়নের লস্কর পুকুরপাড় এলাকায় প্রেমিক বিপ্লব বিশ্বাসের বাড়ীতে অবস্থান নিয়েছেন। প্রেমিক বিপ্লব বিশ্বাস ওই গ্রামের বিমল বিশ্বাসের ছেলে। ভুক্তভোগী ওই নারী কোটালীপাড়া উপজেলার লকন্ডা গ্রামের বাসিন্দা।
ওই ভুক্তভোগী নারী জানান,তার সাথে বিপ্লবের মোবাইল ফোনে পরিচয় হয়।এরপরে আমার সাথে দেখা করে প্রেমের প্রস্তাব দেয়।আমি তার সাথে সম্পর্কে জড়িয়ে যাই।সে আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে আমার সাথে শারিরিক সম্পকর্ গড়ে তুলে।চার বছর ধরে অমাদের প্রেমের সম্পর্ক।সে তিনবার আমার মাথায় সিধুর দিয়েছে।এমনকি অমার প্রতিবন্ধি ভাতা উত্তোলণ করার সিমটি ও তার কাছ্।েসে অমার প্রতিবন্ধি ভাতা তুলে নেয়।এখন আমার সে আমাকে অস্বীকার করে।তার পরিবারকে জানালে, এই সম্পর্ক মেনে নিতে চায় না।তাই নিরুপায় হয়ে তার বাড়িতে বিয়ের দাবিতে এসেছি। ঘটনার পর প্রেমিক বিপ্লব পালিয়েছেন।
এবিষয়ে নবগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য মিণাল ভুক্তভোগী ওই প্রতিবন্ধি নারীর কথা শুনে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেন।এসময় প্রেমিক বিপ্লবকে ফোন করলে তিনি মুঠোফোেনে জানান,তার সাথে ওই নারীর সামাজিক যোগাযোগ ফেইজবুকে পরিচয়।মাঝেমধ্যে তার সাথে কথা বলতাম।এর বেশী কিছু না।তাকে আমি বাড়ীতে আসতে বলিনি।
এবিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ কামাল হোসেন বলেন,এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


