× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

যে মায়ের জন্য এত আড়ম্বর সেই মাও কাঁদছে জন্মদাত্রী মায়ের এই অবস্থা দেখে

admin
হালনাগাদ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

রাই-কিশোরী: মন্ডপে মন্ডপে মা দূর্গা। কোথাও সোনার দুর্গা মূর্তি, কোথাও মুক্তার মন্ডব, কোথাও সোনার শাড়ী রুপোর রথ। সব প্যান্ডেলেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয়। আমরাও সেজে গুজে সেই সব থিম পুজো, সেই সব আড়ম্বর দেখতে যাচ্ছি।

এত আড়ম্বর এত জাকজমক দেখে মনে হয় আমরা যেন কত্তো মাতৃভক্ত।কিন্তু আমাদের বাড়িতে, আমাদের আশেপাশে কত মা অনাদরে, অবহেলায়, অযত্নে মরণের কোলে ঢলে পড়ছে অহর্নিশি সে খোঁজ কে রাখি?

পশ্চিমবাংলার বাঁকুড়া জেলার শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দুরে এক মার তেমনই দশা। একাকীনি মায়ের ছেলেরা বাঁকুড়া শহরেই থাকে নিজের সংসার নিয়ে। তাদের ভরা সংসারে মায়ের স্থান হয়নি। ভাগের মা গঙ্গা পায়নি। বহুবার খবর দিলেও ১০ কিলোমিটার উজিয়ে আসার সময় হয়নি ছেলেদের।

ভূমির কোলে লুটিয়ে পড়ে এই মায়ের মরণ ঘনিয়ে এলো । এ কোন মৃন্ময়ী মায়ের পুজো করছি আমরা যেখানে জন্মদাত্রীকেই মা বলে ডাকতে পারলাম না, তার শেষ যাত্রায় তার পাশে থাকা তো দূর অন্তত এই পুজোর দিন গুলতেও তাকে পাশে রাখতে চাইলাম না । আজ নবমী। চারিদিকে বাজি, আলোর ঝলকানি, রঙ বেরঙ্গের রোশনাই দেখে হয়তো ধরণী কাঁদছে। হয়তো বা কৈলাশে মহাদেবও বিচলিত আমাদের পাপের বহর দেখে।

যে মায়ের পুজোর উদ্দশ্যে এত আড়ম্বরতা সে মাও মনে মনে দুঃখ করছে আমাদের এরকম ভণ্ডামি দেখে । হয়তো মা দুর্গা বলছেন হায় রে মূর্খ, হায় রে পাপী আমাকে শুধু ভক্তি ভরে ফুল বেলপাতা দে, আর যে মা জন্ম দিয়ে লালন-পালন তোকে আজ এখানে দাড় করিয়েছে তাকে খুশিতে রাখ আনন্দে রাখ। মনে রাখিস মা বাবা আশীর্বাদ ছাড়া সন্তান যেমন বড়ো হতে পারেনা তেমনি বৃদ্ধাবস্থায় সন্তানের সহযোগিতা ছাড়া কোন মা বাবা ও সুখ শান্তি লাভ করতে পারে না।


এ ক্যটাগরির আরো খবর..