বাড়ীর চলাচলের রাস্তা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী শিশুসহ আহত-৮

বাড়ীর চলাচলের রাস্তা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী শিশুসহ আহত-৮
লক্ষ্মীপুরের রায়পুরে চরবংশী ইউনিয়নে বাড়ির রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী, শিশু ও সিএনজি চালকসহ কমপক্ষে আটজন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। মারধোরের ঘটনাটি গত শুক্রবার ও শনিবার দু’দফায় সংঘটিত হয়।
জানা গেছে, চরবংশী খাসের হাট এলাকার মিজি বাড়ির মৃত ইসমাইল মিজির ছেলে খলিল মিজির সাথে একই এলাকার মাঝি বাড়ির মৃত কালু মাঝির ছেলে আল আমিন মাঝির সাথে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে শুক্রবার সন্ধায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খলিল মিজি সঙ্ঘবদ্ধ দল নিয়ে হামলা চালিয়ে আল আমিন মাঝির ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। এসময় সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীরা প্রায় অর্ধশতাধিক সুপারি গাছের চারা কেটে ফেলে।
পরদিন শনিবার সকালে পূণরায় খলিল গংরা মারধর করলে সিএনজিযোগে হাসপাতালে যাওয়ার সময় বিকালে আবারো খলিল মিজি তার সঙ্গীয় বাহিনী হাসান মাঝি, সোহেল মাঝি, জুবাইর, সাঈদ মাঝি, জসিম মিজি, দুলাল মিজি, বারেক মিজি, রিপন মাঝি, রুহুল আমিনসহ ১৫/ ২০ জনের সংঘবদ্ধ দল নিয়ে পথে বেরিকেড দিয়ে দ্বিতীয় দফা মারধর করে। এসময় সন্ত্রাসীদের দেশীয় ধারালো অস্ত্রের কোপে মারাক্তক রক্তাক্ত জখম হয় ওসমান গনির ছেলে লিটন খান (৩৪), কাশেম গাজীর ছেলে ফরিদ গাজী(৩২), মৃত কালু মিজির বৃদ্ধা স্ত্রী আমেনা খাতুন, আল আমিন মাঝির স্ত্রীর সুমাইয়া আক্তার (২১),লিটন খানের স্ত্রী সেলিনা আক্তার ও ৫ মাস বয়সী ১ শিশু। এসময় আল আমিন মাঝির বৃদ্ধা মা আমেনা খাতুনের হাত ভেঙে দেয় সন্ত্রাসী।
সন্ত্রাসীরা ৮ আনা সোনার চেইন ও নগদ ১৮ হাজার টাকা চিনিয়ে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীর।
আল আমিন মাঝির নিষ্কণ্টক জমির উপর দিয়ে খলিলদের বাড়িতে যাতায়াতের জন্য ৪ ফিট জায়গা ছেড়ে দেয়া হলেও খলিল গংরা জোরপূর্বক আরো ১০ ফিট জায়গা দখল করে। এনিয়ে বাকবিতন্ডায় লিপ্ত হয় আল আমিন মাঝি ও খলিল মিজি।
খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।