× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

অনলাইন ডেস্ক

বাসা ভাড়া নিয়ে শিশু চুরি,সাত দিন পর উদ্ধার, গ্রেফতার-১

admin
হালনাগাদ: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
বাসা ভাড়া নিয়ে শিশু চুরি,সাত দিন পর উদ্ধার, গ্রেফতার-১

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর চাটখিলে ভাড়াটিয়া সেজে বাসা ভাড়া নিয়ে চুরি হওয়া সেই শিশু মরিয়মকে (২) সাত দিন পর উদ্ধার করেছে পুলিশ।

একই সঙ্গে অভিযুক্ত নারী মুন্নি আক্তারকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। সে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকা মুসফিকের মেয়ে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকা থেকে
চুরি হওয়া শিশুকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শিশু মরিয়মের মা-বাবা চাটখিল পৌরসভার একটি ভাড় বাসায় বসবাস করে আসছে। মরিয়মের মা রোমানা বেগম অন্যের বাড়িতে কাজ করে। গত ১৯ অক্টোবর সকালে কাজে যাওয়ার পূর্বে নিজের শিশু সন্তানকে পাশের বাসার ভাড়াটিয়া মুন্নি আক্তারের কাছে রেখে যায়।  কিন্তু দুপুরের দিকে কাজ শেষে ফিরে এসে মুন্নি আক্তারের বাসার দরজা বন্ধ দেখতে পায়। এ সুযোগে মুন্নি আক্তার তার শিশু সন্তানকে চুরি করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুর বাবা এ ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সূত্র ধরে পুলিশ চুরি হওয়া শিশুকে উদ্ধার করে এবং অভিুযুক্ত নারীকে গ্রেফতার করে।
চাটখিল-সোনাইমুড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান,গ্রেফতারকৃত নারীকে বুধবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..