× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি(আব্দুল আউয়াল)

বালিয়াডাঙ্গীতে বিয়ের দাবিতে শিক্ষানবিস আইনজীবির বাড়ীতে নার্সের অবস্থান

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০২২
বিয়ের দাবিতে শিক্ষানবিস আইনজীবির বাড়ীতে নার্সের অবস্থান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পাঁচ বছরের প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের দাবিতে দুই দিন ধরে সামিউল্লাহ সামু নাকে এক শিক্ষানবিস আইনজীবি প্রেমিকের বাড়ীতে অবস্থান করছেন ২৪ বছর বয়সী প্রেমিকা নার্স।
প্রেমিক সামু উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বেলহাড়া গ্রামের জাহিদুল হকের ছেলে। তিনি বর্তমানে ঢাকায় শিক্ষানবিস আইনজীবি হিসেবে কাজ করছেন।
 প্রেমিকা ঠাকুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর বাড়ী একই উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিনমারী উধপুর গ্রামে।
মঙ্গলবার দুপুরে গিয়ে প্রেমিকার সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘ ৫ বছর ধরে দুজনে মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ের জন্য প্রেমিকের পরিবারকে একাধিবার বললেও রাজি না হওয়ায় ঈদের পরদিন বাড়ীতে অবস্থান নিতে বলেছেন প্রেমিক সামু নিজেই। তাই তিনি প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন। তিনি আরও বলেন,আমাদের দীর্ঘ দিনের সম্পর্কের বিষটা ওর পরিবার সবকিছু জানে এখন তারা অস্বীকার করছেন এবং তার পরিবার এখন তাকে বাসায় আসতে নিষেধ করছেন।
অবস্থানের দুদিন পেরিয়ে গেলেও প্রেমিকের দেখা না পেয়ে হতাশ হয়ে প্রেমিকা জানান, এতকিছুর পরও যদি আমার বিয়ে না হয়, তাহলে আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় নেই আমার।
এদিকে প্রেমিকার অবস্থানের খবরে গা ঢাকা দিয়েছেন প্রেমিক সামিউল্লাহ সামু। তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে প্রেমিক সামুর বাবা বাড়ীতে থেকে চলে যাওয়ার পর আর ফিরে আসেনি। তবে ছোট ভাই ও বাড়ীতে থাকা অন্যান্য স্বজনরা জানান, বিষয়টি সন্ধ্যায় স্থানীয়ভাবে মীমাংসা করার কথা রয়েছে।
এবিষয়ে মেয়ের ভাই জানান, আমরা চাই ছেলের পরিবার আমার বোনের সম্পর্কটা মেনে নিয়ে দুজনের বিয়ে দিয়ে ঘরে তুলুক। তাছাড়া এতবড় ঘটনার পর আমার বোনকে কে বিয়ে করতে চাইবে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আকরাম আলী বলেন, ছেলে বা মেয়ে এখনো কোন পক্ষ থেকে আমি কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে বিষয়টা দেখবো।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।


এ ক্যটাগরির আরো খবর..