বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: আজ মঙ্গলবার বালিয়াডাঙ্গী উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত ও জাতীয় অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম এবং বেগম রোকেয়া দিবস ২০১৮ইং উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান মাসুদ, এছাড়া বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বিরুল হক, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জুলফিকার আলী, সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেল্লাল ছিদ্দীক, অনুষ্ঠানে সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।