বাজেট বাস্তবায়নে যত্ন ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

বাজেট বাস্তবায়নে যত্ন ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

সদ্য পাস হওয়া নতুন অর্থবছরের (২০২৪-২৫) বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে যত্ন ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

একই সঙ্গে বিভিন্ন দেশে রপ্তানি বাড়ানোর ওপর জোর দিতে হবে। রপ্তানি নীতিমালা অনুযায়ী পণ্যের কোয়ালিটিতে যাতে কোনো ধরনের ছাড় দেওয়া না হয়, তাও নিশ্চিত করতে বলেছেন তিনি।

তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী একটি বিশেষ নির্দেশনা সবাইকে দিয়েছেন। গতকালকে বাজেট পাস হয়েছে। তিনি নির্দেশনা দিয়েছেন সবাইকে, খুবই যত্নের সঙ্গে, খুবই নজরদারির সঙ্গে, নিপুণভাবে, স্বচ্ছতার সঙ্গে যেন বাজেট বাস্তবায়ন করা হয়। এতে যেন সবাই মনোনবেশ করি।সার্টিফিকট অব অ্যাপ্রিসিয়েশন

বৈঠকের শুরুতে জাপানের নাগাসাকি পিস পার্কে শান্তি স্তম্ভ স্থাপন করায় নাগাসাকির মেয়রের দেওয়া সার্টিফিকট অব অ্যাপ্রিসিয়েশন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র হ ম মুক্তাদির।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আজ  তার কার্যালয়ে আন্তর্জাতিক অঙ্গনে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের বিশেষ অবদানের জন্য সুইজারল্যান্ডের জেনেভায় আইটিইউ সদরদপ্তর থেকে ইউনাইটেড নেশন্স ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি -২০২৪ এ প্রাপ্ত উইনার ও চ্যাম্পিয়ান পুরস্কার হস্তান্তর করেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ইউনাইটেড নেশন্স ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।