× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক

শেষ ষোলোর শেষ লড়াই আজ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
পর্তুগাল ও স্পেন টিম

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষ হবে আজ। এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নয়টায় মুখোমুখি মরক্কো ও স্পেন। লুসাইল স্টেডিয়ামে রাত একটায় রোনালদোর পর্তুগাল লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে। আজই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের দুই দল।

গ্রুপপর্বে প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ মিশন শুরু করে স্পেন। তবে পরের দুই ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি লা রোজারা। জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর জাপানের কাছে হেরে বসে ২-১ ব্যবধানে।

স্পেনের প্রতিপক্ষ মরক্কো নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মতো দলকে গোলশূন্য রুখে দিয়ে বিশ্বকাপ শুরু করে। পরের ম্যাচে ২-০ গোলে হারিয়ে দেয় আরেক জায়ান্ট বেলজিয়ামকে। গ্রুপের শেষ ম্যাচে কানাডাকে হারায় ২-১ গোলে।

অপর দিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে ঘানার সঙ্গে ৩-২ গোলের জয় দিয়ে। পরের ম্যাচে তারা উরুগুয়েকে হারায় ২-০তে। তবে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হার মেনে যায় পর্তুগিজরা।

তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ডও গ্রুপপর্বে দারুণ খেলেছে। প্রথম ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারানোর পর লড়াই করে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ১-০তে হারে তারা। শেষ ম্যাচে সার্বিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ৩-২ গোলে জয় পায় শাকিরিদের দল।

আজ মরক্কো-স্পেনের মধ্যে বিদায় হবে এক দলের, সুইজারল্যান্ড-পর্তুগালের মধ্যেও বাদ হবে এক দল। কোন দুই দল শেষ ষোলোর গণ্ডি পেরিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় সেটিই এখন দেখার।


এ ক্যটাগরির আরো খবর..