× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বাজছে এশিয়া কাপের ডামাডোল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: এশিয়ার দলগুলোর ক্রিকেট যুদ্ধে টানা তৃতীয়বারের মত বাংলাদেশে বসতে যাচ্ছে। ক্রিকেটীয় যুদ্ধের মূল পর্বের পর্দা উঠবে ২৪ ফেব্রুয়ারি।

পাঁচ দলের ক্রিকেট যুদ্ধ শেষ হবে ৬ মার্চ। মূল পর্বের আগে চার দলকে খেলতে হবে কোয়ালিফাইং রাউন্ড। যেখানে খেলবে ওমান, আফগানিস্তান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত।

এশিয়া কাপের ডামাডোল বাজতে শুরু করেছে। কোয়ালিফাইং ম্যাচে অংশগ্রহণের জন্যে এরই মধ্যে চার দল ঢাকায় চলে এসেছে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে কোয়ালিফাইং ম্যাচ। এ ম্যাচগুলো হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে। যুব বিশ্বকাপের ম্যাচগুলো ফতুল্লায় অনুষ্ঠিত হওয়ায় মাঠটি সংস্কারের প্রয়োজন হচ্ছে না। সফলভাবে যুব বিশ্বকাপ আয়োজন করায় এশিয়া কাপ নিয়ে বাড়তি কোনো চিন্তা করছে না বিসিবি। পূর্বেও বেশ দক্ষতার সঙ্গে এশিয়া কাপ আয়োজন করায় বিসিবি এখন অনেকটাই নির্ভার।

বুধবার আনুষ্ঠানিকভাবে টিকেটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। টিকেট পাওয়া যাবে ইউসিবি ব্যাংকে। সাধ্যের মধ্যেই টিকেটের দাম রাখা হয়েছে।

প্রস্তুতি ক্যাম্পের চট্টগ্রাম পর্ব শেষ করে জাতীয় দলের ক্রিকেটাররা এখন ছুটিতে। তিনদিনের ছুটি পেয়ে ক্রিকেটাররা এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। মিরপুরে আবারও অনুশীলন শুরু করবে ২০ ফেব্রুয়ারি থেকে।

এশিয়ার অন্য তিন ক্রিকেট পরাশক্তি ভারত ও শ্রীলঙ্কার ২১ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে। পাকিস্তান আসবে ২৪ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের উদ্বোধনী ম্যাচ ভারতের বিপক্ষে।

সব মিলিয়ে আগামী শুক্রবার থেকে আবারও ক্রিকেট উচ্ছ্বাস শুরু হয়ে যাচ্ছে। যার ডামাডোল এখন থেকেই বাজতে শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..