বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করতে হবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

আবহমান বাংলার হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় বাঙালি নতুন বছরকে বরণ করে নেয়। চিরায়ত বাঙালির এ ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করে সারাদেশে সাংস্কৃতিক বলয় তৈরি করতে সকলের প্রতি আহ্বান জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় শিশু পার্ক প্রাঙ্গণে ঋষিজ শিল্পী গোষ্ঠী আয়োজিত বর্ষবরণ উৎসব ১৪২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্ষবরণ উৎসবকে বাধাগ্রস্থ করতে অতীতে ষড়যন্ত্র হয়েছিল, ষড়যন্ত্র এখনো রয়েছে। সকল বাধা অতিক্রম করে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঋষিজ শিল্পী গোষ্ঠীর সভাপতি ফকির আলমগীর এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।