বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া এলাকা থেকে প্রবাসীর স্ত্রী রুমানা বেগম (২৪) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ।

মঙ্গলবার স্থানীয়রা মহিলাকে তার ঘরে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের প্রাথমিক সুরত হাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারন এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সঠিক ভাবে বলতে পারেনি।

নিহত রুমানা বেগম ছোট বাহিরদিয়া গ্রামের আজিজুর রহমানে কন্যা ও প্রবাসী সুজন ফকিরের স্ত্রী।

ঘটনার খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ আবুু জাহিদ শেখ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায় ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যু রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।