× Banner
সর্বশেষ
মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন  

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন  

বাগেরহাটের রামপালের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা-‌মোংলা মহাসড়‌কের ফয়লা এলাকায় ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে টহল পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস এবং স্থানীয় লোকজন চেষ্টা চা‌লি‌য়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে ।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এ এস এম আশরাফুল আলম অগ্নি সংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান , ফয়লা বাজার থেকে খানিকটা দূরের নির্জন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । খবর পেয়ে টহল পুলিশ, স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি বাস স্থানীয় ধাক্কা দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়।

এই অগ্নি সন্ত্রাসের সাথে কারা জড়িত তা বের করতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে বলে ও জানান এ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..