বাগেরহাটে অসুস্থ্য ১৩ শিক্ষককে চিকিৎসা অনুদান প্রদান

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:বাগেরহাটে অসুস্থ্য ১৩জন শিক্ষককে চিকিৎসা অনুদান প্রদান করা হয়েছে। শিক্ষক-কর্মচারী চিকিৎসা কল্যান সমিতির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহরের যদুনাথ স্কুল এ্যান্ড কলেজ মিলানায়তনে চিকিৎসা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, শিক্ষক-কর্মচারী চিকিৎসা কল্যান সমিতির সভাপতি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদা বেগম, সাধারণ সম্পাদক নকিব আব্দুল কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা অফিসের পরিদর্শক হিশামুল ইসলাম, যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী প্রমুখ।

শিক্ষক-কর্মচারী চিকিৎসা কল্যান সমিতির উদ্যোগে বাগেরহাট সদর উপজেলার ১৩জন অসুস্থ শিক্ষককে ৯০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।