এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের আহŸায়ক কমিটির অন্যতম সদস্য ও চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শংকর বিশ্বাস (৪২) পরলোকগমন করেছেন।
বৃহস্পতিবার ভোর রাতে ডাকাতিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে তিনি মারাযান। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
যুবলীগ নেতা শংকর বিশ্বাসের অকাল মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সর্দার নাসির উদ্দিন, যুগ্ম-আহবায়ক শাহনেওয়াজ মোলা দোলন, ফারুক তালুকদার, চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক শেখ মাহাতাবুজ্জামান, আহাবয়ক কমিটির সদস্য শান্তনু রানা রূবল, মোঃ শাহীন কাজী, মতিয়ার রহমান শেখ, মিলন বাড়ৈ, জামাল মুন্সী, মোঃ রবিউল ইসলাম খান, নিলাদ্রী মন্ডল, মোঃ শাহীন শেখ, চিতলমারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা, প্রেস ক্লাব সভাপতি এস এস সাগর, সহ-সভাপতি মোঃ সাফায়েত হোসেন, সাধারণ সম্পাদক শেখর ভক্ত, কোষাধ্যক্ষ পংকজ মন্ডল, নির্বাহী সদস্য প্রদীপ মন্ডল, মোঃ তাওহিদুর রহমান বাবু ও হিজলা ইউপি সদস্য নঈম খান।


