জাতিসংঘ ছায়া অধিবেশনে যোগ দিতে ইতালী যাচ্ছেন গোলাপগঞ্জের ফুরাহিম

নিজস্ব প্রতিবেদক : মিলান ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশন্স জাতিসংঘ ছায়া অধিবেশনে যোগ দিতে ইতালী যাচ্ছেন গোলাপগঞ্জের সন্তান আ্যাডভোকেট মো. ফুরাহিম হোসেন।

শনিবার (মার্চ ২৪) বিকেল ৫টা ১৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে করে তিনি হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সম্মেলনে যোগদানের উদ্দ্যেশ্যে দেশ ত্যাগ করেন।

সিলেট জেলা বারের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মো. ফুরাহিম হোসেনে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গ্রামের আহমদ হোসেনের পুত্র।

এর আগে তিনি ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল মূন, ২০১৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং ২০১৬ সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্সে অংশ নেন।

এছাড়াও সম্প্রতি তিনি বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতিসংঘের ছায়া অধিবেশন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তরুন এই আইনজীবী। আসন্ন ইতালির জাতিসংঘ ছায়া অধিবেশনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবেন বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।