মেহের আমজাদ,মেহেরপুর (২৪-০৩-১৮)ঃ জেলা স্বাস্থ্য বিভাগ, নাটাব ও ব্র্যাকের আয়োজনে মেহেরপুরে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের নেতৃত্বে মেহেরপুর পৌর ঈদগা গেট থেকে একটি র্যালী বের করা হয়্। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন-এর কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. এহসানুল কবীর, ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ।





